ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মরিশাসের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি নিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২৪, ০৭:২৫ পিএম

মরিশাসের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি নিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ এর সঙ্গে মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী মনিশ গোবিন এর সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৩ জুলাই) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এসময় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মো. জাহাঙ্গীর আলম ও প্রথম সচিব (শ্রম) মো: আসাদুজ্জামানসহ মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সাক্ষাতকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনা জানান এবং উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন। হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। এ সময় হাইকমিশনার মরিশাসের পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রীকে বাংলাদেশ ও মরিশাসের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন।

আলোচনায় তারা উভয় দেশের উচ্চ পর্যায় সফর, ব্যবসায়ী প্রতিনিধি সফর, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ,  শিক্ষা ও মারিশাসে বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। উভয়ে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক ও চুক্তিসমূহ চূড়ান্তকরণে বাংলাদেশ হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

আরএস

Link copied!