ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশের ওয়েবসাইট হ্যাক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৪, ০৭:৪৯ পিএম

পুলিশের ওয়েবসাইট হ্যাক

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে রাজধানী ঢাকায় ৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক আন্দোলনকারী।

এদিকে এ আন্দোলন চলাকালে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd এ ক্লিক করলে দেখা যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ছবি। পেজের উপরের দিকে লেখা রয়েছে হ্যাকড বাই দ্য রেসিস্ট্যান্স।

পেজের মাঝখানে ইংরেজিতে লেখা IT‍‍`S NOT A PROTEST ANYMORE, IT‍‍`S A WAR NOW। যার বাংলা অর্থ দাঁড়ায় এটা আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ।

 ইএইচ

Link copied!