ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জানুয়ারির শেষের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২৫, ১১:২৮ এএম

জানুয়ারির শেষের দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

চলতি জানুয়ারি মাসের শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

বলেন, জানুয়ারি মাসের শেষ দশকের আগেই আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও এখনই তারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না।

হাফিজুর রহমান আরও বলেন, আজ ও আগামী ২ দিন ঢাকাসহ সারাদেশেই গত ২-৩ দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বলছে, আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

ইএইচ

Link copied!