ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

হিউম্যান রাইটস ওয়াচে অন্তর্বর্তী সরকারের প্রশংসা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৫, ০৭:২৬ পিএম

হিউম্যান রাইটস ওয়াচে অন্তর্বর্তী সরকারের প্রশংসা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণে এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

প্রতিবেদনটির ৫৪৬ পৃষ্ঠার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় ঘটা গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতির দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করা হয়। সেই সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

এ বিষয়ে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে। তবে, আন্তর্জাতিক সহায়তা ও গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া এই অগ্রগতি স্থায়ী নাও হতে পারে।’

আরএস

Link copied!