ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৭, ২০২৫, ১০:৩৫ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং।

বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে হাইনানের কিওনহাইতে বোয়াও স্টেট গেস্ট হাউসে এই বৈঠক হয়।

এ সময় জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এদিকে, চীনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার পর বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা।

হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অধিবেশনে লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াং, বোয়াও ফোরাম এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুনও বক্তব্য দেবেন।

বিআরইউ

Link copied!