ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
পুতিন

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

জুন ২১, ২০২৫, ০৩:৩৫ পিএম

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই বিষয়টি ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে রাশিয়া। শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো বহুবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার জাতীয় গোয়েন্দা প্রধান ভুল বলেছেন। কারণ এর আগে তিনি (গোয়েন্দা প্রধান) মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেন যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না।

এর আগে এই সপ্তাহে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে রাশিয়ার প্রস্তুতির কথা বারবার জানিয়ে এসেছেন।

আরএস

Link copied!