ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হঠাৎ প্রত্যাহার হলেন বেবিচক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৬, ২০২৫, ০৬:২৩ পিএম

হঠাৎ প্রত্যাহার হলেন বেবিচক চেয়ারম্যান

সরকারি কাজে কক্সবাজার থাকাবস্থায় হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। 

তবে ঠিক কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি।

মঞ্জুর কবীর ভুঁইয়া বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালায় রয়েছেন। 

কর্মশালা শেষে বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরে চলমান বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন বলে জানা গেছে।

ইএইচ

Link copied!