ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মাইলস্টোন ট্রাজেডি

২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন শিক্ষিকা মাহফুজা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১৪, ২০২৫, ০৩:৩০ পিএম

২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন শিক্ষিকা মাহফুজা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা (৪৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি বলেন, “আজ দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল।”

এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সেই সময় ৩৪ জনের মৃত্যু হয়েছে। শিক্ষিকা মাহফুজার মৃত্যু যোগ হওয়ার পর এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

ইএইচ

Link copied!