ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:৪৯ পিএম

সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

সরকারি বাসা বরাদ্দে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সরকারি আবাসন পরিদপ্তর থেকে পৃথক প্রজ্ঞাপন ও আদেশ জারি করে এ বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— সহকারী পরিচালক বিলাল হোসাইন, উপ-পরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সহকারী পরিচালক বিলাল হোসাইনের বিরুদ্ধে গ্রেড ও বেসিক বিবেচনা না করে বাসা বরাদ্দে সুপারিশ করা, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি, বাসা বরাদ্দ-সংক্রান্ত সভায় দায়িত্ব পালনে অনিয়মসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্তাধীন এবং তা স্পর্শকাতর হওয়ায় তিনি চাকরিতে বহাল থাকলে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারেন। ফলে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়, উপ-পরিচালক রাশেদ আহাম্মেদ সাদীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বাসা বরাদ্দ দিয়ে বিপুল অর্থ ও স্থাবর সম্পত্তির মালিক হওয়া, গ্রেড ও বেসিক বিবেচনা না করা, আবেদনকারীদের কাছ থেকে উৎকোচ দাবি করা ইত্যাদি অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তাধীন ও গুরুতর হওয়ায় তাকেও একই বিধিমালায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, সরকারি আবাসন পরিদপ্তরের আদেশে জানানো হয়, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে আবেদনকারীদের কাছ থেকে ঘুষ দাবি করেছেন—এমন অভিযোগ রয়েছে। তিনি চাকরিতে বহাল থাকলে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিন কর্মকর্তার বিরুদ্ধেই বরখাস্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং প্রত্যেকেই বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

ইএইচ

Link copied!