ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৫০ পিএম

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিন জন ফায়ার ফাইটারসহ মোট চারজন সদস্য দগ্ধ হয়েছেন। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতির ভয়াবহতা বাড়লে আরও চারটি ইউনিট যোগ করা হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনে থাকা কেমিক্যালে বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় এই বিস্ফোরণেই চারজন সদস্য দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়েছেন। এছাড়া একজন সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

জেএইচআর

Link copied!