ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমিতে যুক্তরাজ্যের সহযোগিতায় ICAO National Inspectors Course সমাপ্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:২৭ পিএম

সিভিল এভিয়েশন একাডেমিতে যুক্তরাজ্যের সহযোগিতায় ICAO National Inspectors Course সমাপ্ত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের নিয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর National Inspectors Course অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশন (DFT)-এর সহযোগিতা এবং ব্রিটিশ হাইকমিশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কোর্সটি গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর সমাপ্ত হয়।

কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সিভিল এভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি। 

তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশস্থ যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান। 

আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান বলেন, “নিত্যনতুন বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরসমূহের নিরাপত্তা তদারকিতে এ প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।” তিনি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার জন্য যুক্তরাজ্য দূতাবাস ও DFT-কে বিশেষ ধন্যবাদ জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করে তুলবে।

উল্লেখ্য, যুক্তরাজ্য থেকে আগত দুইজন AVSEC Instructor সাত দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। এতে বেবিচকের নিরাপত্তা বিভাগের ২০ জন কর্মকর্তা অংশ নিয়ে সফলভাবে সনদপত্র অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ

Link copied!