ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভাসমাবেশ নিষিদ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৪:১১ পিএম

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভাসমাবেশ নিষিদ্ধ

জনশৃঙ্খলা রক্ষা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে তার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকা এবং সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগেও এ ধরনের গণবিজ্ঞপ্তি একাধিকবার প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-৩/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকায় কোনও ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা করা যাবে না।

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে—হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিং পর্যন্ত বিস্তৃত এলাকা।

জেএইচআর

Link copied!