ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ১১:০৬ এএম

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার

ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা করছে সরকার।

শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা আছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এ তথ্য  জানিয়েছেন।

পোস্টে আরও জানানো হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়।

দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানানো হয়।

ইএইচ

Link copied!