ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৪:৩৭ পিএম

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি। তবে এতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না।

কমিশন জানিয়েছে, এ সংক্রান্ত প্রস্তাব পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে আলাদাভাবে দেওয়া হবে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

এরই মধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনকে সহায়তা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

৩০টি রাজনৈতিক দল ও জোটকে সইয়ের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে সব দল শেষ পর্যন্ত সই করবে কি না তা এখনো নিশ্চিত নয়। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রস্তুত হয়েছে জুলাই জাতীয় সনদ।

দুই দফা আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন।

জেএইচআর

Link copied!