ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পুলিশের ৮০ কর্মকর্তাতে এএসপি পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২৫, ০৮:০৮ পিএম

পুলিশের ৮০ কর্মকর্তাতে এএসপি পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র, শহর ও যানবাহন এবং সশস্ত্র) পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুসারে, পুলিশ পরিদর্শকের (নিরস্ত্র) ৩৩, পুলিশ পরিদর্শকের (শহর ও যানবাহন) ১৮ এবং পুলিশ পরিদর্শকের (সশস্ত্র) ২৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ইএইচ

Link copied!