ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘মথ’ ডালে ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি, বিএফএসএ’র সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২৫, ০১:৫৫ পিএম

‘মথ’ ডালে ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি, বিএফএসএ’র সতর্কতা

বাজারে ‘মথ’ নামের ডালে কৃত্রিম রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি করা হচ্ছেএমন অভিযোগে ভোক্তাদের সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

সংস্থাটির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মথ’ ডালে হলুদ রঙ (টারট্রাজিন) মিশিয়ে তা মুগ ডাল নামে বাজারজাত করা হচ্ছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টারট্রাজিন একটি কৃত্রিম রঙ, যা খাদ্যে ব্যবহার অনুমোদিত নয়। এই রঙে অ্যালার্জি, শ্বাসকষ্ট, ত্বকে জ্বালাপোড়া, এমনকি শিশুদের আচরণগত সমস্যার মতো নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বিএফএসএ জানায়, গত অর্থবছরে দেশে মুগ ডালের তুলনায় মথ ডালের আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ, কিন্তু বাজারে ‘মথ’ নামে কোনো ডাল পাওয়া যায়নি। স্থানীয় বাজার থেকে সংগৃহীত মুগ ডালের নমুনার অর্ধেকের বেশি অংশে রঙ মেশানো প্রমাণ মিলেছে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৭ ধারা অনুযায়ী, অননুমোদিতভাবে কোনো রঙ খাদ্যে ব্যবহার, মজুদ, প্রক্রিয়াকরণ, সরবরাহ বা বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ।

খাদ্য কর্তৃপক্ষ সকল ব্যবসায়ীকে রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সাধারণ ক্রেতাদের পরামর্শ দেওয়া হয়েছে, মুগ ডাল কেনার সময় ডালের বিশুদ্ধতা যাচাই করতে এবং রঙ মেশানো ডাল থেকে সাবধান থাকতে।

বিএফএসএ জানিয়েছে, ভোক্তা স্বাস্থ্য সুরক্ষায় দেশজুড়ে বাজারে নিয়মিত অভিযান ও নমুনা পরীক্ষা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!