ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১০, ২০২৫, ০৮:৪৭ পিএম

রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হসপিটালের সামনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি তিনি।

জানা গেছে, বাসের পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেটে যাচ্ছিলেন। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। নাশকতা না দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।

এর আগে, আজ ভোরের দিকে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দুটি বাসই ভিক্টর পরিবহনের।

ইএইচ

Link copied!