ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাজার ফান্ডে বন্ধকি রেজিস্ট্রি চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

নভেম্বর ১৫, ২০২৫, ০৬:৫৪ পিএম

বাজার ফান্ডে বন্ধকি রেজিস্ট্রি চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

৬ বছর ধরে বন্ধ থাকা বাজার ফান্ড এলাকার ভূমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম দ্রুত চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি। তারা ঘোষণা দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ কার্যক্রম পুনরায় চালু না হলে শাটডাউন, হরতাল ও অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শনিবার সকাল ১১টায় রাঙামাটি শহরের বনরুপা এলাকার আয়োজন রেস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন—প্রশাসনিক জটিলতার কারণে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাজার ফান্ডের জমি মর্টগেজ করে ব্যাংক ঋণ নেওয়া দীর্ঘদিন ধরে বন্ধ। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হয়ে অর্থ সংকটে পড়েছেন, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না ও বাড়ছে বেকারত্ব।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, ব্যাংক ঋণ বন্ধ থাকায় ব্যবসায়ীরা মূলধন সংকটে ভুগছেন, অনেকে ব্যবসা গুটিয়ে রাঙামাটির বাইরে চলে যাচ্ছেন। তিনি প্রশাসনের “অঘোষিত নিষেধাজ্ঞা” অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব, আব্দুল কুদ্দুছ, দুপ্রক’র সাবেক সভাপতি ওমর ফারুক, চেম্বারের পরিচালক দীল বাহাদুরসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা।

বক্তারা বলেন, অর্থনৈতিক বিপর্যয় থেকে এলাকাকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে বন্ধকি রেজিস্ট্রি ও ঋণ কার্যক্রম চালু করা ছাড়া বিকল্প নেই।

জেএইচআর

Link copied!