ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে গরু ও ট্যাপেন্টাডল উদ্ধার

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ)

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ)

ডিসেম্বর ২, ২০২৫, ১১:৫২ এএম

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে গরু ও ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে পৃথক অভিযানে ১টি ভারতীয় গরু ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। 

সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

হাঁপানিয়া বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ বাদল খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল হরিণবাড়ি এলাকার মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুটি উদ্ধার করে। উদ্ধারকৃত গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা, যা পরে নজিপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

অপরদিকে সুন্দরাইল বিওপির কমান্ডার হাবিলদার বাবুল আক্তার এর নেতৃত্বে অন্য একটি টহল দল আইহাই গ্রামের একটি আমবাগানের পাশ থেকে ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে। জব্দকৃত ট্যাবলেট সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!