ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদিকে হত্যাচেষ্টা: স্ত্রী, বান্ধবীসহ আরও ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:১৪ পিএম

হাদিকে হত্যাচেষ্টা: স্ত্রী, বান্ধবীসহ আরও ৩ জন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করেছে র‌্যাব। 

রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, বান্ধবী মনিকা ও শ্যালক শিপু। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসসহ এই তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি, তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ। বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত দুই জন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।

এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, হাদির ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

এর আগে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেপ্তার হন। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!