ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:৩৭ পিএম

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) প্রয়াণে রাষ্ট্রীয় শোক দিবস পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদি ও চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার নিদর্শন হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। 

এ কারণে পূর্বনির্ধারিত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাটি আপাতত স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ মনে করে, এই জাতীয় বীরদের আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানানো বর্তমান সময়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, স্থগিত হওয়া এই ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি খুব দ্রুতই ঘোষণা করা হবে। পরীক্ষার্থীদের এ সংক্রান্ত আপডেট তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুতে কাল সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে, যার সাথে সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!