ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকার আর নেই

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৩৬ পিএম

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকার আর নেই

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার), বীর উত্তম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পৃথক বার্তায় দেশবরেণ্য এই বীর সেনানীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেন, “আবদুল করিম খন্দকার ছিলেন একজন প্রকৃত বীর ও সত্যিকারের দেশপ্রেমিক। মুক্তিবাহিনীর উপ-প্রধান হিসেবে তিনি নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যুদ্ধের পর তিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অগ্রণী ভূমিকা রাখেন এবং জনজীবনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।”

এ কে খন্দকার ছিলেন স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন। বিমান বাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে দায়িত্ব পালন করেন।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করে। এছাড়াও ২০১১ সালে তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পদক’ লাভ করেন। তার মৃত্যুতে দেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে।

ইএইচ

Link copied!