ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাদি হত্যাকাণ্ডে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৪৪ পিএম

হাদি হত্যাকাণ্ডে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের আল্টিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

সোমবাররাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চের পক্ষ থেকে বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, "জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি বড় পরীক্ষা। এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে এই তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, ওসমান হাদির মতো একজন ত্যাগী যোদ্ধার হত্যাকাণ্ডে যদি রাষ্ট্র দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে প্রশাসনের ওপর জনগণের আস্থা চরমভাবে ক্ষুণ্ণ হবে। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে নৃশংস হামলার শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওসমান হাদির। এই ঘটনায় ইতোমধ্যে প্রধান আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। 

তবে ইনকিলাব মঞ্চের দাবি, এই বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে ট্রাইব্যুনাল গঠনের বিকল্প নেই।

ইএইচ

Link copied!