ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:১৫ পিএম

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব এবং ভুয়া তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) প্রতিরোধে বিশেষ হটলাইন চালু করেছে সরকার। 

সোমবার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপপ্রচার বা ভুয়া তথ্য সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য ০১৩০৮৩৩২৫৯২ হটলাইন নম্বরটি উন্মুক্ত করা হয়েছে। এছাড়া নাগরিকরা চাইলে [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও তাদের অভিযোগ বা তথ্য প্রদান করতে পারবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনলাইনে অপপ্রচার বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় একটি বিশেষ ‘কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি মূলত নির্বাচন কেন্দ্রিক গুজব শনাক্তকরণ এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

সাইবার দুনিয়ায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া রোধে জনগণকে এই সেবাগুলো ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!