ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে ব্রিফ করবে ডিএমপি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১২:৩৬ পিএম

আজ হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে ব্রিফ করবে ডিএমপি
ফাইল ছবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে সংবাদ সম্মেলন করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে ডিএমপির মিডিয়া এই সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। 

এর আগে, গত ২৮ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ৭ জানুয়ারি মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধি হন হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছেন।

এএন

Link copied!