ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের গভীর শোক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৪৫ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের গভীর শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক বিশেষ শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার এই শোকবার্তাটি সংবাদমাধ্যমের জন্য প্রকাশ করেছে।

গত ২ জানুয়ারি পাঠানো ওই বার্তায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন। দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনে যে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন, তার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রয়াণে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন।

গুতেরেস তাঁর বার্তায় আরও বলেন, শোকের এই কঠিন সময়ে তিনি প্রয়াত নেত্রীর পরিবার, স্বজন, বাংলাদেশ সরকার এবং এ দেশের আপামর জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জেএইচআর

Link copied!