ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্কুল ও কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৪৮ পিএম

স্কুল ও কলেজে সভা-সমাবেশ নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, সভা বা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো স্কুল বা কলেজের মাঠ কিংবা হলরুম নির্বাচনী ভেন্যু হিসেবে ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সই করা একটি চিঠি মাউশি মহাপরিচালকের কাছে পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে প্রচারণার চেষ্টা চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই মাঠ বা হলরুম ব্যবহারের সুযোগ দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে মাউশিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা প্রচারণার জন্য জায়গা বরাদ্দ না দেয়, তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মাউশি থেকে খুব শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিশেষ নির্দেশনা পাঠানো হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন করেন, সে বিষয়টি মাউশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

জেএইচআর

Link copied!