ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রিজওয়ানা হাসান

ভিসা স্থগিত নিয়ে কর্মকৌশল বের করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৫, ২০২৬, ১১:৪৪ পিএম

ভিসা স্থগিত নিয়ে কর্মকৌশল বের করবে সরকার

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ ইস্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা এটা নিয়ে কর্মকৌশল বের করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন। 

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মার্কিন ইমিগ্রেন্ট ভিসার নতুন সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইমিগ্রেন্ট ভিসার মার্কিন যুক্তরাষ্ট্র কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘এটা কি বাংলাদেশকে টার্গেট করে করেছে? আসলে যেসব দেশ থেকে ইমিগ্রেন্ট বেশি যায় বা যেসব দেশ থেকে মানুষ গিয়ে পরে পলিটিক্যাল অ্যাসাইলাম চায়, যেসব দেশ থেকে মানুষ গিয়ে ওদের সোশ্যাল সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেসব দেশের ব্যাপারে এ নিষেধাজ্ঞাগুলো, এ শর্তগুলো তারা আরোপ করবে। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। সেখানে আমার কোথায় অসুবিধা হচ্ছে, কী করণীয়, গতকালই আমরা সিদ্ধান্তটা জেনেছি। এখন আমরা সেগুলো নিয়ে কথা বলব।’

উল্লেখ্য, বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে রয়টার্স। আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হওয়ার কথাও খবরে বলা হয়েছে।

ইএইচ

Link copied!