ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
আলী রীয়াজ

১৬ বছরের লুট হওয়া টাকা দিয়ে শিক্ষা-স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:০০ পিএম

১৬ বছরের লুট হওয়া টাকা দিয়ে শিক্ষা-স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব
ফাইল ছবি

গত ১৬ বছরে বাংলাদেশ থেকে যত টাকা লুট হয়েছে তা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে স্বনির্ভর করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

আলী রীয়াজ বলেন, আওয়ামী লীগ আমলে স্বার্থ অনুযায়ী রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয়েছে। এক ব্যক্তির সিদ্ধান্তে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। তাই দেশ শাসনে এক ব্যক্তির ক্ষমতা লোপ করতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। 

তিনি বলেন, এটি করতে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর থাকতে হবে। তাই গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করা প্রয়োজন। 

দলের লেজুড়বৃত্তি না করে এলাকার মানুষের অধিকার আদায়ে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ।

এসময় দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।  

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, যারা গণভোটে হ্যাঁ এর বিপক্ষে প্রচারণা চালাচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। 

এএন

Link copied!