ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:০৯ পিএম

শাকসু নির্বাচন স্থগিতের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হয়, যেখানে হাইকোর্টের আদেশটি স্থগিত করার আর্জি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

হাইকোর্টের চার সপ্তাহের স্থগিতাদেশ এর আগে সোমবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম জানান, আদালত নির্বাচন কমিশনের দেওয়া শাকসু নির্বাচনের অনুমোদনটি চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে আগামীকাল মঙ্গলবার নির্ধারিত ভোটগ্রহণ আর হচ্ছে না। চার সপ্তাহ পর পরিস্থিতি সাপেক্ষে নির্বাচনের নতুন দিন ঠিক হতে পারে।

রিটের নেপথ্য কারণ শাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী গত রোববার হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিটে যুক্তি দেওয়া হয় যে, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এমতাবস্থায় শাকসু নির্বাচন আয়োজন করা আইনসংগত নয়। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আদালতে শুনানির চিত্র আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু ও মো. সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

প্রস্তুতি ও প্রচারণার সময়সীমা দীর্ঘ ১৬ বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে শাবিপ্রবি ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। প্রার্থীরা ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ পেয়েছিলেন। আগামীকাল ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে ভোট গ্রহণের সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা এখন আদালতের নির্দেশে আটকে গেল।

জেএইচআর

Link copied!