ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে গবাদি পশু ও মাদক জব্দ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৩২ পিএম

কুড়িগ্রাম সীমান্তে গবাদি পশু ও মাদক জব্দ

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গবাদি পশুসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। 

অভিযানে সর্বমোট ২৯ লাখ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস, ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পেঁয়াজ ও অন্যান্য নিষিদ্ধ পণ্যসামগ্রী। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত নিরাপত্তা সুসংহতকরণ এবং যেকোনো প্রকার অবৈধ চোরাচালান প্রতিহত করার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ এলাকায় এ কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতার বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানের প্রতিফলন। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। যেকোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!