ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১০ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেট জারি করা হয়। গত ২০ ফেব্রুয়ারি এই উপদেষ্টা পরিষদ গঠন করা হলেও আজ পূর্ণাঙ্গভাবে সবার দপ্তর বণ্টন করা হয়েছে।

গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার তিন প্রবীণ নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ড. হুমায়ুন কবিরকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সামলাবেন। ডা. জাহেদ উর রহমানকে দেওয়া হয়েছে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্ব।

অন্যান্য উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিনকে একসাথে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেখভাল করবেন। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রেহান আসিফ আসাদকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর রুলস অফ বিজনেস অনুযায়ী এই দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেএইচআর

Link copied!