ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৭, ২০২৬, ০১:৩৩ পিএম

হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

 শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি কোনো আগাম ঘোষণা ছাড়াই হাসপাতালটিতে উপস্থিত হন।

হাসপাতালে চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের প্রেক্ষিতে এই ঝটিকা সফর পরিচালনা করেন মন্ত্রী। পরিদর্শনকালে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে ছিলেন। 

বাকি ১৬ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জন উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আবার ২ জন নির্ধারিত সময়ের পর হাসপাতালে এসেছেন। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা খবর পেয়েছিলাম যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা সময়মতো উপস্থিত থাকেন না। আজ সকালে সরেজমিনে এসে তার সত্যতা পেয়েছি। ডিউটিতে থাকা ১৬ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনকে পেয়েছি। 

চিকিৎসা একটি মানবিক পেশা। আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর, যা মূলত চিকিৎসকদের মাধ্যমেই সম্ভব। কিন্তু তাঁরাই যদি সময়মতো উপস্থিত না থাকেন, তবে সেবা ব্যাহত হয়। যারা অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রসঙ্গে মন্ত্রী আরও জানান যে সরকার নগদ অর্থে রেবিক্স টিকা কিনছে এবং তা প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে দেশে অচিরেই এই টিকার সংকট দূর হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন এবং পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর

Link copied!