ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অ্যাডগ্রেড অংশের কাজ দ্রুত শেষের তাগিদ সেতু সচিবের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ০৫:৪৩ পিএম

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অ্যাডগ্রেড অংশের কাজ দ্রুত শেষের তাগিদ সেতু সচিবের

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ আজ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্পের আবদুল্লাহপুর ইন্টারসেকশন পরিদর্শন করেন।

বিআরটি প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে উত্তীর্ণ হওয়ায় এবং প্রস্তাবিত আরডিপিপি একনেক কর্তৃক অনুমোদিত না হওয়ায় এবং ঠিকাদার না থাকায় উক্ত ইন্টারসেকশনের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। জনদুর্ভোগ লাঘবের স্বার্থে প্রকল্পের অ্যাডগ্রেড অংশের আবদুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গী ইউ-টার্ন অংশের রিজিড পেভমেন্ট কাজ প্রকল্প থেকে পৃথক করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেটে বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচিত ঠিকাদারের সঙ্গে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চুক্তি স্বাক্ষর এবং ০১ মার্চ ২০২৬ তারিখে কার্যাদেশ প্রদান করা হয়েছে।

মাননীয় সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনার আলোকে গত ০৫ মার্চ ২০২৬ থেকে উক্ত অংশের অস্থায়ী মেরামত কাজ জরুরিভিত্তিতে শুরু হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ঠিকাদার কর্তৃক এই অংশের অস্থায়ী মেরামত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, ফলে জনভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে।

পরিদর্শনকালে সচিব উক্ত অংশের অস্থায়ী মেরামত কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং স্থায়ী অর্থাৎ রিজিড পেভমেন্ট কাজের বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। এছাড়াও একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন যাতে রিজিড পেভমেন্ট কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হয়।

পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সচিব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য সদয় নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী এবারের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য সার্বক্ষণিক মনিটরিং করছেন।”

তিনি আরও বলেন, “বিআরটি প্রকল্প ঢাকা ও গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি প্রকল্প। আবদুল্লাহপুর অংশটি এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল। জনদুর্ভোগ কমিয়ে রিজিড পেভমেন্ট কাজটি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

পরিদর্শনকালে সচিব আবদুল্লাহপুর ইন্টারসেকশনের ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থাও পর্যবেক্ষণ করেন। তিনি প্রকল্পের প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে রিজিড পেভমেন্ট নির্মাণকাজের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কাজ চলাকালীন আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার দিকে যানবাহন চলাচলে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও বর্ষা মৌসুমের আগে এবং যানজট নিরসনে নির্মাণ এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার দিক নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সচিব সাংবাদিক ও উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশটি করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আসন্ন ঈদে জনসাধারণের ভোগান্তি লাঘবে আমরা দিনরাত অস্থায়ী মেরামত কার্যক্রম চালাচ্ছি। ইদের পরে অ্যাডগ্রেড অংশের পূর্ণ সংস্কার কাজ পুরোদমে শুরু হবে।”

এএন

Link copied!