ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কোথায় কোথায় ফুটপাত দখলে আছে, জানতে চায় ডিএনসিসি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৬:১৩ পিএম

কোথায় কোথায় ফুটপাত দখলে আছে, জানতে চায় ডিএনসিসি

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে এবার নাগরিকদের কাছ থেকেই তথ্য নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কোন কোন এলাকায় ফুটপাত দখল হয়ে আছে এবং কোথায় উচ্ছেদ অভিযান জরুরি সেসব জানতে জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ডিএনসিসির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। এতে নাগরিকদের নিজ নিজ এলাকার ফুটপাত দখলের বাস্তব চিত্র তুলে ধরতে বলা হয়েছে।

ডিএনসিসি সূত্র জানায়, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে একটি তালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকার ভিত্তিতে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

উদ্যোগটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পাওয়া গেছে। পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে চার হাজার মন্তব্য জমা পড়ে। রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা তাদের এলাকার নির্দিষ্ট স্থান উল্লেখ করে ফুটপাত দখলের অভিযোগ জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, নাগরিকদের দেওয়া এসব তথ্য গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হবে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ এবং দখলমুক্ত কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে।

ফুটপাত দখল সমস্যার সমাধানে এবার সরাসরি জনসম্পৃক্ততার পথেই এগোতে চাইছে ডিএনসিসি।

এএন

Link copied!