ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
যাত্রী কল্যাণ সমিতি

এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৯৪ জন নিহত

আবু তাহের 

আবু তাহের 

মার্চ ৩০, ২০২৬, ১২:৫৭ পিএম

এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৯৪ জন নিহত

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে সংঘটিত ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলেও ঈদ যাত্রা ব্যবস্থাপনায় যাত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়নি, যা যাত্রীবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ঘাটতি হিসেবে দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঈদ যাত্রার ১৫ দিনে সারা দেশে সড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রভাবের কারণে অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন খাতে বিশৃঙ্খলা বেড়েছে। অনেক ক্ষেত্রে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে বাস ও ট্রেনের ছাদে কিংবা পণ্যবাহী যানবাহনে যাতায়াত করতে হয়েছে।

তারা বলেন, যদিও বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কার্যক্রম দৃশ্যমান ছিল, তবে যাত্রী সচেতনতা বৃদ্ধি এবং ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল।

সংগঠনটির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনাকে দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট উল্লেখ করে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর মনিটরিং, কার্যকর আইন প্রয়োগ এবং যাত্রী প্রতিনিধিদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি।

এএন

Link copied!