ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৭:০৯ পিএম

রাতে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা গেছে।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা পরিষদের প্রশাসকরা ঢাকায় এসে পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। জেলা পরিষদের একজন সদস্য জানান, দায়িত্ব পাওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তাঁদের ডেকেছেন, তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রমতে, জেলা পরিষদের প্রশাসকদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নিজ নিজ জেলার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি প্রশাসকদের মতামত শুনবেন এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করতে এবং প্রশাসনিক গতিশীলতা আনতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগের পর মাঠ পর্যায়ের এই জনপ্রতিনিধিদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সরাসরি মতবিনিময় সভা। সভায় জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

জেএইচআর

Link copied!