ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ১০:৩৩ এএম

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশপ্রেম আর দলীয় সংহতিতে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্যে প্রধানমন্ত্রী দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক মোবারকবাদ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার ক্রীড়া খাতকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তরুণ ফুটবলারদের এই অভাবনীয় সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে নতুন করে উজ্জীবিত করবে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, যুব দলের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের ফুটবলে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

জেএইচআর

Link copied!