আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৪, ২০২৬, ০৬:১৮ পিএম
চলতি বছর ঈদুল ফিতরে টানা সাত দিনের ছুটি কাটিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। এবার চলতি এপ্রিল মাসেও দুই দিনের সুযোগে টানা পাঁচ দিন ছুটি পেতে পারেন তারা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
পয়লা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি ম্যানেজেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।
কারণ এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। তাই দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।
গত বছরের ৯ নভেম্বর সরকারি ও আধা সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি সংস্থার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন। ২০২৬ সালে সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন।
২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে।
এএন