ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৯:৪৩ এএম

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় দিপালী নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বুধবার রাজধানী বৈরুতের হামরা এলাকায় কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে তিনি এ হামলার শিকার হন।

শুক্রবার এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ গ্রামের বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দূতাবাস এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, একই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় এক প্রতিবেশীর বরাতে এ তথ্য জানা গেলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

এদিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ শনাক্তকরণ ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দূতাবাস।

এএন

Link copied!