ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারত থেকে দেশে এসেছে আরও ৮ হাজার টন ডিজেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০১:৪১ পিএম

ভারত থেকে দেশে এসেছে আরও ৮ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার মধ্যরাতে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এই জ্বালানি গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই পাইপলাইনের মাধ্যমে আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। চলতি এপ্রিল মাসেই মোট ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আনার পরিকল্পনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ সম্পন্ন হয়েছে এবং পরবর্তী চালানের প্রস্তুতি চলছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এপ্রিল মাসে চারটি আলাদা চালানের মাধ্যমে এই ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আনা হবে। ইতোমধ্যে একটি চালানে ৮ হাজার মেট্রিক টন পৌঁছেছে।

এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে এই পাইপলাইনের মাধ্যমে মোট চারটি চালানে প্রায় ২২ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে।

নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আসা এই জ্বালানি পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে গ্রহণ করা হয়। সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি তেল বিপণন কোম্পানির মাধ্যমে দেশব্যাপী সরবরাহ করা হয়।

এএন

Link copied!