ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
চিফ হুইপ

সংবিধান সংশোধনের বিকল্প নাই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৩৮ পিএম

সংবিধান সংশোধনের বিকল্প নাই

সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সংবিধান সংশোধনের কোনো বিকল্প নাই। এটি সংশোধনে বিরোধীদলের যে দাবি, সেখানে পদ্ধতি নির্দিষ্ট করা নিয়ে আটকে আছে। একটি পর্যায়ে সকলে একমত হবে তখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হবে। আমরা ঐক্যমত আছি কিছু বিষয়ে অনৈক্য আছে। তবে আমাদের ঐক্যমতে আসা খুব বেশি দূরে নয় খুব কাছাকাছি সময়ে আমরা সমাধানে আসবো।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের বিরতির পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে আবারও প্রমাণ করা হলো কেউই জবাবদিহিতার বাইরে নয়।

বিকল্প শ্রমবাজার খুঁজতে অনুসন্ধান শুরু হয়েছে-প্রধানমন্ত্রী বারবার বলেছেন দক্ষ মানুষের হাত হবে বাংলাদেশ। সরকার কর্মমুখী শিক্ষার জন্য করণীয় ঠিক করবে বলেও জানান তিনি।

চিফ হুইপ বলেন, শিক্ষার্থীদের ইংরেজিতে দ্বিতীয় ভাষায় শিক্ষিত করতে চায় সরকার। এছাড়া বিদেশে কাজ করতে যারা যাবেন তাদের সেখানকার ভাষাও শেখাতে চায় সরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনীকে রাজনীতিকরণ করেছে বিগত সরকার-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় সব ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন। সশস্ত্র বাহিনী রাজনীতিকরণ করা হলে দেশের কল্যাণে কাজ হয় না।

গণমাধ্যমকে উদ্দেশ্যে করে চিপ হুইপ বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে সেটা যেমন সংবাদ হয়েছে কিন্তু তেলবাহী দুটো জাহাজ বন্দরে এসেছে সেটা নিয়ে কোনো সংবাদ হয়নি। ইতিবাচক এবং নেতিবাচক উভয় সংবাদই প্রচার করুন সমালোচনা করুন।

এম জি

Link copied!