ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে দেশের পথে আরও ৪ ট্যাংকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ০২:২৯ পিএম

বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে দেশের পথে আরও ৪ ট্যাংকার

চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী চারটি ট্যাংকার (জাহাজ) আসছে। এর মধ্যে শুক্রবার ১৭ এপ্রিল তিনটি এবং আগামী রোববার ১৯ এপ্রিল আরও একটি ট্যাংকার আসার কথা রয়েছে। ৪টি ট্যাংকারে করে সর্বমোট আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল যা দিয়ে প্রায় ১২ দিনের চাহিদা মেটানো যাবে।

বিপিসি সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল প্রায় ১ লাখ ৫৫ হাজার টন। নতুন এই চারটি ট্যাংকার থেকে আরও ১ লাখ ৪১ হাজার টন ডিজেল যোগ হলে মোট মজুদ দাঁড়াবে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে, যা দিয়ে আনুমানিক ২৫ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দর সূত্র অনুযায়ী, ১৭ এপ্রিল তিনটি ট্যাংকার এমটি ওকট্রি, এমটি কেপ বনি এবং এমটি লিয়ান সং হু বন্দরে ভিড়বে। আর চতুর্থ ট্যাংকার এমটি গোল্ডেন হরাইজন ১৯ এপ্রিল পৌঁছানোর কথা রয়েছে।

চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক জানান, নির্ধারিত সূচি অনুযায়ী তিন দিনের মধ্যেই সব জাহাজ বন্দরে পৌঁছাবে।

বিপিসির তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলনির্ভর। ২০২৪–২৫ অর্থবছরে দেশে ডিজেলের মোট চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। এর বড় অংশ আমদানির মাধ্যমে এবং বাকি অংশ দেশীয় পরিশোধনাগার থেকে সরবরাহ করা হয়।

ডিজেল মূলত সড়ক পরিবহন, কৃষি সেচ, নৌপরিবহন ও শিল্পকারখানার জেনারেটরে ব্যবহৃত হয়। কৃষি খাতে এর ব্যবহার প্রায় ২৪ শতাংশ, আর বিদ্যুৎ সংকটের সময় কিছু বিদ্যুৎকেন্দ্রেও এটি ব্যবহৃত হয়। ফলে পরিবহন, কৃষি ও শিল্প খাতে ডিজেলের ওপর নির্ভরতা এখনো অত্যন্ত বেশি।

এম জি
 

Link copied!