ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ০৫:২৬ পিএম

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

শিক্ষা ও শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

সফরকালে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীন ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয়ের মূল লক্ষ্য বিশ্বব্যাপী জন্ম থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার সুরক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের সামগ্রিক উন্নয়ন সাধন।

তিন দিনের এই সফরে হার্ডার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের যৌথ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিশুদের জন্য কীভাবে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা যায়, সেটিই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বর্তমানে চার্লস জে. হার্ডার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তিনি একজন প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত।

এম জি

Link copied!