ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন বাড়ল তেলের দাম, জানালেন পরিবহনমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ১০:২৪ এএম

কেন বাড়ল তেলের দাম, জানালেন পরিবহনমন্ত্রী

তেলের দাম বৃদ্ধিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করেও উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করেছে। 

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার প্রতিনিয়ত জ্বালানি খাতে বিশাল অঙ্কের ভর্তুকি দিচ্ছিল। পাচার রোধ এবং ভর্তুকির চাপ কমাতে এই মূল্য সমন্বয় অপরিহার্য ছিল। তার মতে, জনগণ এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তিনি আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো আলোচনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাস ভাড়াও কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

পরিবহনমন্ত্রী স্পষ্ট করে বলেন, শুধুমাত্র ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে। যেহেতু গ্যাসের দাম বাড়েনি, তাই গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। যদি কোনো গ্যাসচালিত বাস বাড়তি ভাড়া আদায় করে, তবে অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ঢাকার যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অটোরিকশার কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। ঢাকাকে রক্ষা করা সরকারের দায়িত্ব, তাই সব পক্ষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তুতি চলছে।

ইরান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অস্থির হয়ে ওঠা বৈশ্বিক তেলের বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গত ১৮ এপ্রিল রাতে দেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন দর অনুযায়ী বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল থেকে আন্তঃজেলা ও মহানগরীর বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি কার্যকর করা হয়েছে।

জেএইচআর

Link copied!