ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রোমানিয়ায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১০:৪৬ এএম

রোমানিয়ায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর

ইউরোপের দেশ রোমানিয়ায় বসবাসরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। দেশটির সরকার শর্তসাপেক্ষে অবৈধ হয়ে পড়া বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে, যা অনেক প্রবাসীর জন্য স্বস্তির বার্তা হিসেবে এসেছে।

সরকারি গেজেটে প্রকাশিত এই ‘এমনেস্টি’ কর্মসূচির বিষয়ে বুধবার (২৯ এপ্রিল) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করেছে। নতুন বিধান অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে অনিয়মিত অবস্থায় থাকা নন-ইইউ দেশের নাগরিকরা বৈধতার আওতায় আসতে পারবেন।

৩২ নম্বর জরুরি অধ্যাদেশের ৫২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর নানা জটিলতায় পড়ে অবৈধ হয়ে গেছেন, তারাই মূলত এই সুবিধার আওতায় পড়বেন। এই সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

দূতাবাস সূত্রে জানা যায়, অনেক বাংলাদেশি কর্মী ওয়ার্ক ভিসা নিয়ে দেশটিতে গেলেও বিভিন্ন কারণে নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের কাজে নেয় না বা চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করে না। আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নতুন চাকরি না পাওয়ায় কিংবা কাগজপত্র সংক্রান্ত জটিলতায় তারা বৈধতা হারান। এমন পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে অনিয়মিত হয়ে পড়া কর্মীদের জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সুবিধা পেতে আগ্রহীদের আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই নতুন একটি বৈধ নিয়োগকর্তা নিশ্চিত করতে হবে। ওই প্রতিষ্ঠানের অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহের পরই টেম্পোরারি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করা যাবে।

তবে সবাই এই সুযোগ পাবেন না। যেসব ব্যক্তি ইতোমধ্যে দেশত্যাগের নির্দেশ (রিটার্ন ডিসিশন) পেয়েছেন বা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই কর্মসূচির আওতায় পড়বেন না বলে দূতাবাস জানিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

নতুন এই প্রক্রিয়া শুরুর কারণে শুরুতে কিছু জটিলতা তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনে প্রবাসীদের বুখারেস্টে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগের ফলে রোমানিয়ায় অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী নতুন করে বৈধ হওয়ার সুযোগ পেয়ে কর্মসংস্থান ও জীবনের স্থিতিশীলতা ফিরে পেতে পারেন।

এএন

Link copied!