ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী 

বলতে ইচ্ছে করে তোরা ‘রাজাকার, আলশামস, আলবদর’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৭:৪৯ পিএম

বলতে ইচ্ছে করে তোরা ‘রাজাকার, আলশামস, আলবদর’

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই বিপ্লব হঠাৎ করে সংঘটিত কোনো ঘটনা নয়; বরং গত ১৩ থেকে ১৪ বছর ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঞ্চিত শক্তির বিস্ফোরণ। একই সঙ্গে তিনি বিরোধী দলের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি খোঁচালে আমরা সেই ইতিহাস ভুলে যাইনি, তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আলশামস, তোরা আলবদর।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বাস্থ্যমন্ত্রী জুলাই বিপ্লবকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সঙ্গে তুলনা করে বলেন, আগ্নেয়গিরি যেমন একদিনে বিস্ফোরিত হয় না, তেমনি এই বিপ্লবও দীর্ঘদিনের প্রস্তুতির ফল। 

তিনি দাবি করেন, বিএনপি, যুবদল ও ছাত্রদল তাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ধীরে ধীরে যে আন্দোলনের আগুন সৃষ্টি করেছিল, সেটিই জুলাই মাসে বিস্ফোরিত হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

তিনি আরও বলেন, যারা আজ গণতন্ত্রের কথা বলেন, তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে সাম্প্রতিক সময়ের সঙ্গে তুলনা করে খাটো করার চেষ্টা করছেন। তারেক রহমানের ঐক্যের আহ্বানে তারা ধৈর্য ধারণ করছেন উল্লেখ করে তিনি বলেন, আদর্শের সঙ্গে আপস করা হবে না; কেবল দেশের উন্নয়নের স্বার্থেই সমঝোতা সম্ভব।

২০০৪ সালে পাকিস্তান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সে সময় এক পাকিস্তানি সংসদ সদস্য তার মুক্তিযোদ্ধা পরিচয় জেনে তাকে অবজ্ঞা করেন। সেই অপমান এখনো ভোলেননি তিনি। অতিরিক্ত উসকানি পেলে তখন স্বাধীনতাবিরোধী শক্তির পরিচয় স্মরণে আসে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

স্বাধীনতার পর নির্যাতিত নারীদের দুর্দশার স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, সেই ভয়াবহ সময়ের দৃশ্য এখনো তাদের মনে গেঁথে আছে। এ কারণে মুক্তিযোদ্ধাদের উসকানি না দেওয়ার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক শিশু হাসপাতাল পরিদর্শনের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেখানে রোগীদের অবস্থা ভালো বলে স্বীকার করলেও সংসদে এসে ভিন্ন বক্তব্য দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, বিরোধীরা দীর্ঘদিন ধরে শুধু সরকারের সমালোচনা করেই যাচ্ছে, নিজেদের অতীত ব্যর্থতা নিয়ে কোনো আলোচনা করছে না।

বক্তব্যের শেষাংশে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বার্থে ঐক্য সম্ভব হলেও একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে কোনো ধরনের আদর্শগত আপস করা হবে না।

এম জি
 

Link copied!