ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সেতুমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০২:৫৮ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে
সংগৃহীত ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরে ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, সড়ক, নৌ ও মহাসড়কে যাত্রী ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার রাজধানীর ইস্কাটন রোডে লেডিস ক্লাবে আয়োজিত ‘নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় মহাসড়কে নজরদারি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নৌপথকে আরও নিরাপদ করা সম্ভব। ঈদ উপলক্ষে কোনো ফিটনেসবিহীন বা অনুমোদনহীন নৌযান চলাচল করতে না পারে, সে বিষয়ে নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এএন

Link copied!