ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২৫ মে’র ট্রেনের টিকিট বিক্রি আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৬, ১০:২২ এএম

২৫ মে’র ট্রেনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে ২৫ মে’র ট্রেনের টিকিট বিক্রি চলছে।

শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে ১৩ মে থেকে টানা পাঁচ দিন অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল শনিবার ১৬ মে বিক্রি হবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এম জি

Link copied!