ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশকে সমর্থন দিল ব্রাজিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ১০:৩৭ এএম

জাতিসংঘে বাংলাদেশকে সমর্থন দিল ব্রাজিল

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। একইসঙ্গে ব্রিকসে (BRICS) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইতিবাচক আশ্বাস দিয়েছে লাতিন আমেরিকার এই দেশটি।

বৃহস্পতিবার ব্রাজিলের পালাসিও দো প্লানালতোতে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশের প্রতি ব্রাজিলের এই সমর্থনের কথা জানান আমোরিম।

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সাইপ্রাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এরই মধ্যে ব্রাজিলের পাশাপাশি আলজেরিয়াও বাংলাদেশের প্রার্থিতায় পূর্ণ সমর্থন জানিয়েছে।

বৈঠকে সেলসো আমোরিম বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ ও কৌশলগত সমন্বয় জোরদারে নিয়মিত বৈঠকের একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক বোঝাপড়া অত্যন্ত প্রয়োজন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হবে।

বৈঠকে বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ জানায়, বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে সম্ভাবনার তুলনায় এই বাণিজ্যিক সম্পর্ক এখনও সীমিত বলে মত দেন তারা।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের অর্থনীতি একে অপরের পরিপূরক হতে পারে। বাংলাদেশ ব্রাজিল থেকে তুলা, সয়াবিন, চিনি ও কৃষিপণ্য আমদানি করে। অন্যদিকে ব্রাজিলে তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য ও সিরামিক রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে সরাসরি শিপিং ব্যবস্থা চালু ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে সমতা, মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও ভারসাম্যপূর্ণ সম্পৃক্ততার ভিত্তিতে। বর্তমান সরকার আত্মসম্মানবোধসম্পন্ন ও জাতীয় স্বার্থভিত্তিক কূটনীতিতে বিশ্বাস করে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহের কথাও জানান তিনি।

এদিকে ব্রিকসের সদস্যপদ পাওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরা হলে সেলসো আমোরিম জানান, বিষয়টি তিনি প্রেসিডেন্ট লুলার সঙ্গে আলোচনা করবেন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) ঢাকায় একটি শাখা স্থাপনের আহ্বান জানান।

জেএইচআর

Link copied!